বাংলাদেশে ভোটের বিকল্প নেই : মাহমুদুর রহমান মান্না

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে ভোটের বিকল্প নেই : মাহমুদুর রহমান মান্না
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



বাংলাদেশে ভোটের বিকল্প নেই : মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশে ভোটের কোনো বিকল্প নেই। আমরা চাই নির্বাচনের মাধ্যমে জনগণ তার ইচ্ছা প্রকাশ করুক।

রবিববার কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭–৮ তারিখের দিকে তফসীল ঘোষণা হবে। পরে শোনা গেল ১১ তারিখ তফসীল হবে। এখন নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে তারা কোনো মন্তব্য করবে না, তারা দেখছে। আমরা বলেছি, রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্বিত হবে, তত শঙ্কা বাড়বে।

মান্না আরও বলেন, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি বহু কষ্ট সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন। আমরা চাই তিনিও নির্বাচনী প্রক্রিয়ায় থাকুন। তার স্বাস্থ্য বিষয়ে সবার মধ্যে শঙ্কা আছে, সেই কারণে নির্বাচনের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হবে কি না, তা আমাদের মনে রয়েছে। তবে আমরা চাই, তিনি সুস্থ হয়ে উঠুন এবং নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হোক।

তিনি আরও বলেন, ১৫ বছরের লড়াইয়ে আমাদের সঙ্গে বিএনপিসহ অন্যান্য দল ছিল। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আলাপ আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়নি। আমরা এককভাবে কিছু করতে চাই না।

উক্ত অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক শহিদুর্লা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম, জেলা কমিটির সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলু ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪২   ২০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ