ট্টগ্রামে প্রকল্প পরিচালক লাঞ্চিত হওয়ার ঘটানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে -স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » ট্টগ্রামে প্রকল্প পরিচালক লাঞ্চিত হওয়ার ঘটানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে -স্থানীয় সরকার মন্ত্রী
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



ট্টগ্রামে প্রকল্প পরিচালক লাঞ্চিত হওয়ার ঘটানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে -স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীকে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। হামলাকারী যেই হোক আইন তার নিজের গতিতে চলবে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রকৌশলীরা ১৫ জন উপস্থিত হয়ে এই দুঃখজনক ঘটনা ও সকলস্তরের প্রকৌশলীদের কষ্টের কথা মন্ত্রীকে অবহিত করেন।

মন্ত্রী বলেন, আমি ঘটনাটি শুনেই পুলিশ কমিশনার চট্টগ্রাম এর সাথে কথা বলেছি। ইতোমধ্যে এবিষয়ে মললা হয়েছে এবং অভিযুক্ত ১২ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অবশিষ্টদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা পুলিশের ডিবি শাখা তদারকি করছে।

প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন এসময় জানান, কাজ না পাওয়ায় গতকাল ২৯ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিজ কার্যালয়ে একদল ঠিকাদার প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর উপর একটি দল হামলা করে। প্রকল্প পরিচালকে শারীরিক ভাবে লাঞ্ছিত অফিস ভাঙচুর করে।

মন্ত্রী সবাইকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে এই অন্যায় কাজের বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যেখানেই সরকারি কর্মকর্তাগণ দায়িত্ব পালনে বাধাগ্রস্থ হবেন সেখানেই রাষ্ট্র তার পক্ষে দুর্বৃত্তদেরকে দমন করতে অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩৫   ৪২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ