বেসরকারিভাবে হজ পালনে খরচ হবে যত টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেসরকারিভাবে হজ পালনে খরচ হবে যত টাকা
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩



বেসরকারিভাবে হজ পালনে খরচ হবে যত টাকা

চলতি বছরের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)। এবার সর্বনিম্ন প্যাকেজে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ করা হয়েছে। এ প্যাকেজে কোরবানি ছাড়া হজযাত্রীদের খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

তবে প্রত্যেক এজেন্সি হজযাত্রীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্যাকেজ করতে পারবে বলেও জানান তিনি।

এর আগে, বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা খরচ হবে।

তিনি বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।

তবে সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ যেতে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে প্যাকেজ-১ এর জন্য ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর জন্য ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন খরচ ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর গত বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ‘সাধারণ প্যাকেজে’ খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

বাংলাদেশ সময়: ১৩:২২:৩০   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হবে ৪ নতুন বিষয় : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ