আরও বাড়বে সোনার দাম!

প্রথম পাতা » ছবি গ্যালারী » আরও বাড়বে সোনার দাম!
শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩



আরও বাড়বে সোনার দাম!

দেশে-বিদেশে লাগামহীন সোনার দাম। দেশের বাজারে বিক্রি নেমেছে অর্ধেকে। অনেক ক্রেতাই উল্টো বিক্রি করছেন স্বর্ণালংকার। এদিকে যেকোনো সময় এর দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সভ্যতার ক্রমবিকাশে সোনার ব্যবহার বেড়েছে বহুমুখী। সোনা কখনো অলংকার হিসেবে বাড়িয়েছে নারীর সৌন্দর্য, কখনো বিনিময় মাধ্যম, আবার রিজার্ভের অংশ হিসেবে কখনো হয়েছে কোনো দেশের সক্ষমতার প্রতীক।

বিশ্ব অর্থনীতির অস্থিরতার মধ্যে সুদিন ফেরে যে কটি ধাতুর, তার মধ্যে অন্যতম সোনা। ২০২৩ সালে বৈশ্বিক মন্দার শঙ্কায় তাই বর্তমানে চাঙা সোনার বাজার।

বিশ্ববাজারে প্রতি আউন্সের দাম বেড়ে গত এপ্রিলের পর আবারও ছাড়িয়েছে ১৯৫০ ডলার। দাম বাড়ার এ উত্তাপ লেগেছে দেশের বাজারেও। গত তিন মাসে টানা ছয় দফা দাম বেড়েছে সোনার। এক ভরি স্বর্ণালংকারের দাম পৌঁছেছে লাখ টাকার কাছে।

ক্রেতারা বলেন, সোনার দাম বেড়ে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমনকি উচ্চবিত্তদেরও হিমশিম খেতে হচ্ছে সোনা ক্রয়ে। ভ্যাট ও মজুরি মিলিয়ে অলংকারের দাম প্রায় ১ লাখ টাকার বেশি হয়ে যাচ্ছে।

এদিকে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা জানান, সোনার দাম বাড়ার চাপে তাদের বিক্রি নেমেছে অর্ধেকে।

টিকে থাকার জন্য ব্যবসা চালিয়ে যেতে হচ্ছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে। এছাড়া ক্রেতাদের মধ্যে পুরোনো সোনা বেচার প্রবণতা বেড়েছে বলেও জানান তারা।

এ অবস্থায় বাজুস বলছে, বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ।

এ বিষয়ে বাজুসের সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, দাম কমতে থাকলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ক্রয় অর্ডার দিয়ে দাম বাড়ানোর চেষ্টা করে। তিন মাস ধরে এ প্রক্রিয়া চলছে।

আর অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বগতি অর্থনীতির জন্য দিচ্ছে মন্দ পূর্বাভাস।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, সোনার দামের ঊর্ধ্বগতি বড় ধরনের বিনিয়োগকে নির্দেশ করছে। আন্তর্জাতিক বড় ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করেছে। এছাড়া বিশ্ব অর্থনীতিতে মন্দার আতঙ্কের মধ্যেই এ দাম বাড়ানো হয় বলে জানান তিনি।

গত মার্চ থেকে জানুয়ারি পর্যন্ত ১১ মাসে দেশের বাজারে মোট ২৪ বার সমন্বয় করা হয়েছে মূল্যবান এ ধাতুটির দাম। এর মধ্যে ১০ বার কমলেও বেড়েছে ১৪ বার।

বাংলাদেশ সময়: ১৫:২১:৫৯   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি
জামালপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি, যৌথ অভিযানে ৯ মামলা ও জরিমানা
মধুখালীতে জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে
রৌমারি বিলে অবৈধ বালু-মাটি উত্তোলনের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ