জাতীয় প্রেস ক্লাবে শীত উৎসব উদযাপন ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় প্রেস ক্লাবে শীত উৎসব উদযাপন ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩



জাতীয় প্রেস ক্লাবে শীত উৎসব উদযাপন ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবে শীত উৎসব উদযাপন ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেসক্লাবে আজ শীত উৎসব উদযাপন করা হয়েছে। এছাড়া, তিন দিনব্যাপী ‘শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালার আয়োজন করা হয়।
আজ শুক্রবার ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে শীত উৎসব উদযাপনে মুখরিত হয়ে উঠেছিল ক্লাব প্রাঙ্গণ। এছাড়া তিনদিনব্যাপী ‘শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালায় সদস্য সন্তানরা অংশ গ্রহণ করছে।
জাতীয় প্রেসক্লাবের কাবাব ঘরের বাগানে সকাল ৯টায় শুরু হয় শীত উৎসব। প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উৎসবের উদ্বোধন করেন। বিভিন্ন ধরনের পিঠা পরিবেশনের সাথে সাথে চলে বাউল গান। গান পরিবেশন করে মনিকা দেওয়ান ও তার দল এবং দেলোয়ার বয়াতি ও তার দল। তাদের মন মাতানো সব পরিবেশনার সঙ্গে সঙ্গে ক্লাব সদস্যরা ও তাদের পরিবারের সদস্যরা আনন্দে মেতে উঠেন। আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দীকি সোমা এবং সৈয়দ আবদাল আহমদ।
এছাড়া শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রেসক্লাব সদস্যদের সন্তানদের (প্রাইমারী-দ্বাদশ শ্রেণী) অংশগ্রহনে ‘শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো: আহকামউল্লাহ। মোট ৫৫ জন কর্মশালায় অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ২২:১৭:৫৫   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ