বিশ্বে করোনায় আরও ১১০১ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ১১০১ জনের মৃত্যু
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় আরও ১১০১ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১০১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫২ হাজার ১৪৮ জন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ২৩৭ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮০৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪৪ জনের। ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ৭৪২ জন এবং মৃত্যু ৯৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৬১ জন এবং মারা গেছেন ৩০ জন। রাশিয়ার আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৭০ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১০৫ জনের। মেক্সিকোতে আক্রান্ত ৩ হাজার ৯৭২ জন এবং মৃত্যু ৬৯ জন। গ্রীসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪১৪ জন এবং মারা গেছেন ১৯২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করেনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬০ লাখ ৭ হাজার ৮৬০ জন। এরমধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৬৯ হাজার ৮৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার ৮৪৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১২:৪০:৫৪   ৫৩৩ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ