নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ

নেপালে তরুণদের ‘নায়ক’ হিসেবে পরিচিতি পাওয়া সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেন-জি গ্রুপের একটি অংশ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে।

মন্ত্রী নিয়োগে অসন্তোষ প্রকাশ করে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা।

নেপালের ডিজিটাল ম্যাগাজিন সেতোপতি’র বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, সুশীলা কার্কিকে পদত্যাগের আহ্বান জানিয়ে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা।

কাঠমান্ডুর বালুওয়াতারে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ভাষ্য, তাদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। বিশেষ করে ওম প্রকাশ আরিয়ালের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের বিরোধিতা করেছিল গুরুংয়ের দল।

সুদান গুরুং সতর্ক করেছিলেন যে, যদি তাদের উদ্বেগ উপেক্ষা করা হয়, তাহলে তারা ‘সবাইকে ছুড়ে ফেলবে’।

তিনি দাবি করেন, বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে জেন-জি। তাই কেউ তাদের থামাতে পারবে না।

গুরুং বলেন, ‘আমরা যদি আবার রাস্তায় আসি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানে রেখেছি সেখান থেকেই তাদের উপড়ে ফেলব।’

আরিয়ালের কথা উল্লেখ করে সুদান গুরুং আরও বলেন, ‘ওম প্রকাশ আরিয়াল, আইনজীবী, তিনি ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন!’

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৫০   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ