রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫



রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।

জিএফজেড জানায়, শনিবার আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৪। এর গভীরতা ৩৯ দশমিক ৫ কিলোমিটার (২৪.৫ মাইল)।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্প থেকে সুনামির সম্ভাব্য হুমকি রয়েছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে আবহাওয়া দফতরের উদ্ধৃতি দিয়ে জানায়, কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়।

বাংলাদেশ সময়: ১১:১৮:২৯   ৪১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ