ডাচ বাংলার এজেন্ট ব্যাংকের তালা ভেঙে ৪ লাখ টাকা লুট

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডাচ বাংলার এজেন্ট ব্যাংকের তালা ভেঙে ৪ লাখ টাকা লুট
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩



ডাচ বাংলার এজেন্ট ব্যাংকের তালা ভেঙে ৪ লাখ টাকা লুট

রংপুরের হারাগাছায় সারাই আমবাগান এলাকায় ডাচ বাংলার একটি এজেন্ট ব্যাংকে তালা ভেঙে ঢুকে চার লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হারাগাছ থানার সারাই আমবাগান এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট হাবিবুর রহমানের এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে শুক্রবার জুমার নামাজের জন্য ব্যাংক বন্ধ করে কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়তে মসজিদে যান। এ সুযোগে একদল দুর্বৃত্ত ব্যাংকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙে নগদ চার লাখ টাকা লুট করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটলেও আশপাশের লোকজন দুর্বৃত্তদের প্রতিরোধে এগিয়ে আসার সাহস পায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, ব্যাংক থেকে চার লাখ টাকা চুরি হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:৫৯:৩০   ৫০০ বার পঠিত   #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী
শিশু সুরক্ষায় তিন কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ করছে বাংলাদেশ
ফেনীতে ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের উদ্যোগ
সুপ্রিম কোর্টের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ