তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নেই : তোফায়েল আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নেই : তোফায়েল আহমেদ
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩



তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নেই : তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুসারে। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নেই। বিএনপি ১০ দফা দাবি আদায়ের জন্য যে আন্দোলন করছে তা অবাস্তব ও ভিত্তিহীন

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার কাচিয়ার পরানগঞ্জ, পাকার মাথা ও ইলিশা জংশনসহ বেশ কয়েকটি স্থানে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা ইতিহাসে বিরল। এ দেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়ন ও মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে।

উল্লেখ্য, সংসদ সদস্য ও জাতীয় নেতা তোফায়েল আহমেদ পাঁচ দিনের সফরে তার নির্বাচনী এলাকা ভোলায় আসেন। এ সময় এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভা করে ব্যস্ত সময় পার করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:০০:১৬   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ : মঈন খান
চরভদ্রাসনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাহাড়ের মানুষের মঙ্গলে কাজ করে যেতে চাই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
সাকার গোলে আর্সেনালের জয়
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ