বগুড়ায় ক্যান্সার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় ক্যান্সার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩



বগুড়ায় ক্যান্সার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

জেলায় আজ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
এবছর দিবসটি শ্লোগান হচ্ছে ‘ক্যান্সার একটি প্রাণঘাতী অসুখ’।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে শজিমেক হাসপাতাল ক্যাম্পাসে র‌্যালী বের হয়।
পরে, ক্যান্সার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন শজিমেক-এর অধ্যক্ষ ডা. মো. রেজাউল আলম ।
বক্তব্য রাখেন শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিকার আলম, উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, শজিমেক-এর উপাধ্যক্ষ ডা. সুশান্ত কুমার সরকার প্রমুখ।
মূলপ্রবন্ধ উপস্থাপন করেন শজিমেক-এর রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. মো. মোবাশ্বের-উর-রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, শজিমেক হাসপাতালের ২০-শয্যা বিশিষ্ট ক্যান্সার বিভাগে কেমোথেরাপি- ডে কেয়ার ব্যবস্থায় কেমোথেরাপি চালু আছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৪৮   ৫১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না : প্রতিমন্ত্রী টুকু
সরিষাবাড়ীতে সরকারি নকশাভুক্ত রাস্তা কেটে পুকুর, পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বন্দরে তুলার গোডাউনে আগুনে আড়াই কোটি টাকার ক্ষতি
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ