আইসিটি প্রতিমন্ত্রীর সাথে সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টারের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইসিটি প্রতিমন্ত্রীর সাথে সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টারের বৈঠক
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩



আইসিটি প্রতিমন্ত্রীর সাথে সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টারের বৈঠক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টার হাইথাম ওহেলির মধ্যে আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় তারা স্বার্থসংশ্লিষ্ট পারস্পরিক বিষয়ে বিশেষ করে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি ও নলেজ শেয়ারিং এর মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রতিমন্ত্রী পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতির গল্প তুলে ধরেন।

পলক আরো বলেন, বাংলাদেশ ও সৌদি আরব মুসলিম অধ্যুষিত দেশ। দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য একই রকম। সে কারণে আমাদের বিশ্বাসের প্রকাশ অভিন্ন। আমি আশা করি, সাইবার নিরাপত্তায় আমরা একে অপরের সঙ্গে কাজ করবো।

সৌদি আইসিটি ভাইস মিনিস্টার তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে আগামী দিনগুলোতে বাংলাদেশের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৪২   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ৪ ঘণ্টার চেষ্টায় পরিবারের কোলে ফিরল ৪ বছরের আবদুল্লাহ
সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ