সরিষাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সাতপোয়া ইউনিয়নের পশ্চিম রৌহা মাজারিয়া পাড়া এঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মৃত ইন্তাজ আলীর কুলখানির আয়োজন চলাকালীন সময় রান্না করার চুলা থেকে আগুন নিয়ে খেলা করছিল ছোট্ট একটি শিশু। হঠাৎ সেই আগুন ঘরে পাটখড়ির বেড়া সাথে লেগে গেলে অগ্নিকাণ্ডের উৎপত্তি ঘটে। পরে সেই আগুনে রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আরো ব্যাপক অগ্নিকান্ডের সৃষ্টি করে। পরে দীর্ঘক্ষণ চেষ্টা করে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।

এ অগ্নিকাণ্ডে ইন্তাজ আলীর বাড়ীসহ আরও ৩টি বাড়ী পুড়ে যায়। এতে ধারণা করা হচ্ছে নগদ ৪ লক্ষ টাকাসহ কমপক্ষে ১০ লক্ষ টাকার মালামাল তাদের ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৩৯   ৪৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে এআই প্রযুক্তি প্রশিক্ষণের উপকরণ বিতরণ
খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী
শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক
আবারও চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সাহেবরামপুরের মুরাদ সরদা‌রের
চরভদ্রাসনে ১৭ বছর পর দখলমুক্ত হলো অসহায় পরিবারের জমি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ