পাকিস্তানের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে টাইগ্রেসরা

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে টাইগ্রেসরা
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩



পাকিস্তানের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে টাইগ্রেসরা

দক্ষিণ আফ্রিকার মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পর্দা উঠবে আগামী ১০ ফেব্রুয়ারি। ১০ দলের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশের মেয়েরা। আসন্ন এই টুর্নামেন্টের মূল লড়াইয়ের আগে অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে। যেখানে আজ বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী দল।

সোমবার (৬ ফেব্রুয়ারি) কেপটাউনে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। আজ প্রস্তুতি ম্যাচে আরও মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত, দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ও নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে।

এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলার বাঘিনীদের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১৪ সালে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেবার শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৬, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েও কোনো জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। টানা হারের এই বৃত্তটাই এবার ভাঙতে চান বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের অফিশিয়াল ফটোশুটে গিয়ে ১০ দলের অধিনায়করা নিজেদের দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন। সেখানে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা বিশ্বকাপে জায়গা পাওয়াটা দারুণ এক ব্যাপার বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা অনেকে বহুদিন ধরেই খেলছি, তবে এটা আমাদের কেবল পঞ্চম বিশ্বকাপ। ২০১৪ সালের পর এই বিশ্বকাপে আমরা জিততে পারিনি। এবার তাই নিজেদের সেরাটা দিয়ে খেলব। ২০১৮ সালে আমরা এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশে নারীদের ক্রিকেটে বড় রকমের পরিবর্তন এসেছে। কয়েক দিন আগে নিউজিল্যান্ড সফরে আমরা অনেক কিছু শিখেছি। বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষায় আমরা।’

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ঋতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন ও সোবহানা মোশতারি।

স্টান্ডবাই: রাবেয়া, সানজিদা আক্তার, ফারজানা হক, শারমিন আক্তার।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৩৮   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ