না.গঞ্জে ফতুল্লায় বিসিক শিল্পনগরী এলাকায় ঘুরে গেলেন বেলজিয়ামের রানি মাথিল্ডে

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জে ফতুল্লায় বিসিক শিল্পনগরী এলাকায় ঘুরে গেলেন বেলজিয়ামের রানি মাথিল্ডে
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩



না.গঞ্জে ফতুল্লায় বিসিক শিল্পনগরী এলাকায় ঘুরে গেলেন বেলজিয়ামের রানি মাথিল্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ফতুল্লা বিসিক শিল্পনগরীতে অবস্থিত ফকির নিট অ্যাপারেলস কারখানা পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে।

কারখানার অবকাঠামো থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন রাণী মাথিল্ডে। কারখানায় কর্মরত নারীদের সঙ্গে কথা বলা শেষে তিনি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কর্ম পরিবেশ নিয়ে তার সন্তুষ্টির কথা জানান।

এমন তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল ) নাজমুল হাসান রাফি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকার ফকির অ্যাপারেলস নামের একটি কারখানা পরিদর্শন করেন তিনি।

পরে রানিকে টি-শার্ট উপহার দেন ফকির অ্যাপারেলসের নারী কর্মীরা।

এ বিষয়ে ফকির অ্যাপারেলসের এমডি মনিরুজ্জামান বলেন, গ্রিন কারখানার তালিকায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ। বেলজিয়াম রানির এ সফরের মধ্যদিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের দেশের বিভিন্ন পণ্য বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশে যায়। সেই সূত্র ধরে বেলজিয়ামের রানি মাথিলডে সরেজমিন পরিদর্শন করতে এসেছেন। বাংলাদেশের কোন গার্মেন্টস থেকে তার দেশে এসব পণ্য যায় তা নিশ্চিত করবেন।

বেলজিয়ামের রানির আগমনকে কেন্দ্র করে বিসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিভিন্ন পয়েন্টে ব্যাপক পরিমাণে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।

ফকির অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফকির মনিরুজ্জামান বলেন, ‘আমরা রানিকে দেখিয়েছি কীভাবে কারখানাগুলো চলে। আমাদের আশা হলো তিনি যা দেখেছেন তা ইউরোপীয় ইউনিনের দেশগুলোর সঙ্গে শেয়ার করবেন। আমাদের কারখানায় নারীদের কর্মপরিবেশসহ নানা দিক দেখে রানি প্রশংসা করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৪৯   ৫৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ