সরিষাবাড়ীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩



---

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও হারুন নামে আরেক সহযাত্রী আহত হন।

সোমবার(৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী উপজেলার ভাটারা উত্তর পাড়া (বড়বাড়ীর) মোহাম্মদ দুদু মিয়া ওরফে গেদার ছেলে। অপরদিকে আহত সহযাত্রী হারুন মিয়া একই এলাকার মৃত মনোহর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, সোমবার দুপুরে মোহাম্মদ আলী ও তার ফুপাতো ভাই হারুন মিয়া মোটরসাইকেল যোগে ভাটারা হতে দিগপাইত যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রাককে পাশকাটাতে গেলে হঠাৎ সামনে থেকে একটি ভ্যান এসে যায়। তখন মোটরসাইকেল ব্রেক করলে কাৎ হয়ে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন মোহাম্মদ আলী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সহযাত্রী হারুন আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়ে দেন। এ ঘটনায় এলাকাবাসী ট্রাকটি জব্দ করলেও, চালক সু্যোগে চম্পট দেয় ।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মুর্শিদ আলম জানান,দুর্ঘটনার সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৩৬   ৪৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ