রাজধানীতে ছিনতাইকারী চক্রের ২০ জন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ছিনতাইকারী চক্রের ২০ জন গ্রেপ্তার
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



রাজধানীতে ছিনতাইকারী চক্রের ২০ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ২০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক।

র‍্যাব কর্মকর্তা বলেন, সোমবার বিকেল থেকে রাতে পর্যন্ত ঢাকার মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, বসিলা ও কারওয়ান বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম করে থাকে। এ ছাড়া দেশি অস্ত্রের মাধ্যমে এলাকায় ভীতি ছড়ায়।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, অস্ত্র ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:১৯:৫৯   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ