বান্দরবানে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



বান্দরবানে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি

বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়‌নের ২৭‌ কি‌লোর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী কু‌কি‌চিন ও জঙ্গি বা‌হিনীর সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের গোলাগুলি চলছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে থান‌চির রেমাক্রি নতুন ব্রিজ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।

সকালে র‌্যাব-৭ এর আভিযানিক দলের সদস্যরা পাহাড়ে অভিযান শুরু করে। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও কু‌কি‌চিনের সদস্যরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগু‌লি শুরু হয়।
এ বিষয়ে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, সকা‌লে র‌্যাবের অভিযা‌নের সময় হঠাৎ কু‌কি‌চিন ও জ‌ঙ্গি বা‌হিনী গু‌লি চালা‌লে র‌্যাবও পাল্টা গু‌লি চালায়। এখ‌নো গোলাগুলি চল‌ছে। বিস্তা‌রিত প‌রে জানা‌নো হবে।

উল্লেখ্য, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ পাহাড়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ২০২২ সালের ১২ অক্টোবর থেকে পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান শুরু করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করতে গত ১৮ অক্টোবর থেকে বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১২:২১:১০   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ