মাঝ সমুদ্রে বেলি ড্যান্স নোরা ফাতেহির

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাঝ সমুদ্রে বেলি ড্যান্স নোরা ফাতেহির
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



মাঝ সমুদ্রে বেলি ড্যান্স নোরা ফাতেহির

নিজের জন্মদিন উপলক্ষে দুবাইয়ের মাঝ সমুদ্রে বেলি ড্যান্স দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এ সময় বোটের মধ্যেই বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেছেন তিনি। সামাজিক মাধ্যমে তার এ নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, দুবাইয়ের মাঝ সমুদ্রে বোটের মধ্যেই বন্ধুদের নিয়ে ড্যান্স করছেন। পেছনে দেখা যাচ্ছে বুর্জ আল আরব।

৬ ফেব্রুয়ারি ৩১তম জন্মদিন নোরা ফাতেহির। জন্মদিনে মাঝ সমুদ্রে কোমর দোলালেন নোরা। সামনে রাখা কেক, ফুলের তোড়া। জামাতে রঙ-বেরঙের ফুল আঁকা। বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে নিজের বিশেষ দিন রঙিন করলেন অভিনেত্রী।

অভিনেত্রীর ইন্সাটাগ্রামে সেই ছবি শেয়ার করা মাত্রই কমেন্টের বন্য বয়ে গিয়েছে পোস্টটি ঘিরে। নোরাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন বহু নেটিজেন।

গত কয়েক বছরে বলিউডে নিজের আলাদা পরিচতি তৈরি করেছেন নোরা ফাতেহি। গতকাল ছিল এই তারকার ৩১ তম জন্মদিন। বলিউডের ‘আইটেম গার্ল’ হিসেবে পরিচিত এই তারকার জন্মদিন উপলক্ষে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় জানানো হয়েছে বেশ কিছু তথ্য।

মরক্কোর এক পরিবারের নোরা ফাতেহির জন্ম। বেড়ে উঠেছেন কানাডাতে। তবে এখন তিনি নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় ভাবেন। ২০১৪ সালে ‘রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নোরা। তবে ভারতীয় চলচ্চিত্রের অন্য ভাষার ছবিতেও তাকে দেখা গেছে। তেলেগু ছবি ‘টেম্পার’-এ তিনি একটি নাচের দৃশ্যে অভিনয় করেছেন।

রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নবম সিজনে একজন প্রতিযোগী হিসেবে ছিলেন নোরা। তবে ‘দিলবার দিলবার’, ‘কামারিয়া’, ‘গারমি’-এর মতো হিট গানগুলিতে নাচের তালে পর্দায় উপস্থিতি নোরাকে বিশেষ খ্যাতি এনে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪১:৪৮   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ