ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, স্বামী-স্ত্রী আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, স্বামী-স্ত্রী আহত
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, স্বামী-স্ত্রী আহত

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে স্বামী ও স্ত্রী আহত হয়েছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌর এলাকার নুরজাহানপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহত মারুফ শেখ (৬৫) ও তার স্ত্রী সাহিনা বেগম (৫৫) নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে নিজ বাড়ি সৈয়দপুরে যাচ্ছিলেন মারুফ-সাহিনা দম্পত্তি। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অপর দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তাদের প্রাইভেটকাটের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন ওই দম্পত্তি। এ ঘটনায় ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-২০৩১) হেফাজতে নিয়েছে পুলিশ।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মুরাদ জানান, গুরুতর আহত মারুফ শেখের অবস্থা আশঙ্কাজনক। তার একটি হাত ভেঙে গেছে। মাথায় জখম রয়েছে। তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মারুফের স্ত্রী সাহিনা বেগম শঙ্কামুক্ত আছেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ দিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, দুর্ঘটনায় পতিত ট্রাক এবং প্রাইভেটকার আমাদের হেফাজতে আছে। আহতদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৫০:১১   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ