ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০২৩। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলি

১৬৭২ - স্যার আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোক বিদ্যার ওপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন।

১৯০৫ - রুশ-জাপান যুদ্ধ শুরু।

১৯৪১ - ৩০ বছর প্রবাসে থাকার পর হো চি মিন গোপনে ভিয়েতনামে আসেন।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রিয়া এবং সামোয়া।

আরও পড়ুন: রাশিফলে দেখে নিন, বুধবার কী আছে ভাগ্যে

২০০৫ - গুগল ম্যাপের যাত্রা শুরু।

জন্ম

১৮২৮ - জুল ভার্ন, ফরাসি লেখক।

১৮৮৩ - জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।

১৮৮৬ - উস্তাদ ফৈয়াজ খান, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।

১৮৯৭ - জাকির হুসেইন, অর্থনীতিবিদ ও ভারতের তৃতীয় রাষ্ট্রপতি।

১৯২৫ - জ্যাক লেমন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ।

১৯৩১ - জেমস ডিন, মার্কিন অভিনেতা।

১৯৩৪ - আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত কবি।

১৯৪১ - জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক।

১৯৬৩ – মোহাম্মদ আজহারউদ্দীন, ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ

১৯৭৬ - খালেদ মাসুদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক।

১৯৮৭ – জাভি গার্সিয়া, স্প্যানিশ ফুটবলার।

১৯৯৫ – জশুয়া কিমিচ, জার্মান ফুটবলার।

মৃত্যু

১৮৭২ - ভারতের ভাইসরয় আর্ল আফ মেয়ো আততায়ীর হাতে নিহত।

১৯১২ - গিরিশচন্দ্র ঘোষ, ভারতের প্রখ্যাত বাঙালি নাট্যকার ও নাট্য পরিচালক।

১৯৫৭ - জন ভন নিউম্যান, একজন হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব মার্কেটে যাবেন না

১৯৬০ - জন ল্যাংশ অস্টিন, ইংরেজ দার্শনিক (ভাষা)।

১৯৮৮ - সন্তোষ দত্ত, প্রখ্যাত বাঙালি অভিনেতা।

১৯৯৫ - ‘অগ্নিকন্যা’ কল্পনা দত্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও মাস্টারদা সূর্য সেনের সহযোগী।

ছুটি ও অন্যান্য

বৌদ্ধ ধর্ম: নির্ভানা দিবস।

বাংলাদেশ সময়: ১১:০৩:৪৫   ৫৯৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ