ফতুল্লায় কোস্ট গার্ডের অভিযানে ১৫৩০ লিটার চোরাই ডিজেল উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় কোস্ট গার্ডের অভিযানে ১৫৩০ লিটার চোরাই ডিজেল উদ্ধার
বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩



ফতুল্লায় কোস্ট গার্ডের অভিযানে ১৫৩০ লিটার চোরাই ডিজেল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার ৫৩০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি কোস্ট গার্ডের সদস্যরা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ চোরাই ডিজেল উদ্ধারসহ তা সরবারহের কাজে ব্যবহৃত ২টি ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি আরও জানান. আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ডিজেল ও ট্রলার পাগলা নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪১   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ