বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৯১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৪৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ৫০ হাজার ২৩০ জন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৪২ জনের এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৯ জন। একইসময়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৪৩৮ জন এবং মৃত্যু হয়েছেন ১৬১ জনের।

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯৯ জন এবং মারা গেছেন ৪২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৮০ জন এবং মারা গেছেন ১০৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৭ জন এবং মারা গেছেন ৯৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১২০ জন এবং মারা গেছেন ১০ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৪৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩৮৫ জন এবং মারা গেছেন ৪৫ জন।

একইসময়ে ইরানে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন এবং মারা গেছেন ৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৯২ জন এবং মারা গেছেন ৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন এবং মারা গেছেন ৪ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ৪৭ জন এবং মারা গেছেন ১০ জন। ফিলিপাইনে কোনো আক্রান্ত নেই এবং মারা গেছেন ১০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২৮৪ জন এবং মারা গেছেন ৮ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৬ জন এবং মারা গেছেন ৬ জন। পর্তুগাল আক্রান্ত হয়েছেন ৬৭১ জন এবং মারা গেছেন ১৯ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ৮৬০ জন এবং মারা গেছেন ৭ জন। কোস্টারিকায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০১ জন এবং মারা গেছেন ২৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার ২৩৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭৫ হাজার ২৫৮ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ৯৬৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:৪৬:২৮   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ