মেসি-নেইমারের ব্যর্থতায় ছিটকে গেল পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » মেসি-নেইমারের ব্যর্থতায় ছিটকে গেল পিএসজি
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



মেসি-নেইমারের ব্যর্থতায় ছিটকে গেল পিএসজি

মার্সেইয়ের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি মেসি ও নেইমার, তাইতো লিগ ওয়ান থেকে বিদায় নিতে হলো শিরোপার দাবিদার পিএসজিকে।

ঘরের মাঠে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ২-১ গোলে হেরেছে তারকা সমৃদ্ধ দলটি।

এদিন খেলায় লিগের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে ছিলেন না। তার অভাবটা ভালোই বোধ করেছে ক্রিস্তফ গালতিয়ের দল।

দলের তারকা ফুটবলার মেসি, নেইমার ও সার্জিও রামোস জেতাতে পারলেন না দলকে। যদিও খেলায় একমাত্র গোলটি সার্জিও রামোসই করেছেন। তিনিই অফসাইডের ভুলে দলকে গোল পাওয়া থেকে বঞ্চিত করেন।

পিএসজিকে বিদায় করে লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মার্সেই।

পেনাল্টিতে অ্যালেক্সিজ সানচেজের গোলে পিছিয়ে পরে পিএসজি। এরপর প্রথমার্ধের যোগ করা মিনিটে নেইমারের দারুণ একটি কর্নারে রামোসের হেডের গোলে সমতা ফেরায় পিএসজি।

দ্বিতয়ার্ধের ৫৭তম মিনিটে রুসলান মালিনোভস্কির বুলেট গতির শট পিএসজির জাল খুঁজে নেয়। এরপর যোগ করা সময়ে রামোসের অফসাইড ভুলে একটি সুবর্ণ সুযোগ নষ্ট হলে খেলায় হেরে যায় পিএসজি।

বাংলাদেশ সময়: ১১:৪৪:১৯   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ