চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে এক চালকের গলা কেটে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ওই ইউনিয়নের বকশীপুর রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ভ্যানচালক উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের লুৎফর শেখের ছেলে নয়ন শেখ (২৫)।

জানা গেছে, বুধবার বিকেলে নয়ন বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশে সংবাদ দেয়। এ সময় পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, নয়ন আমার পরিচিত। বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সংবাদ দেয়। পরে পুলিশকে জানানো হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের যেকোনো সময় তাকে হত্যার পর ভ্যান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১১:৫৩:৪৪   ৪৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ