সৌদি তথ্য-প্রযুক্তি মন্ত্রী সোয়াহার সঙ্গে পলকের বৈঠক : তথ্য-প্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদি তথ্য-প্রযুক্তি মন্ত্রী সোয়াহার সঙ্গে পলকের বৈঠক : তথ্য-প্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



সৌদি তথ্য-প্রযুক্তি মন্ত্রী সোয়াহার সঙ্গে পলকের বৈঠক : তথ্য-প্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সৌদি আরবের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল্লাহ বিন আমের আল সোয়াহার মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দু’দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ বিশেষ করে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আইসিটি খাতে বিনিয়োগ ও যৌথ শিক্ষা সহযোগিতা, স্মার্ট সিটি স্থাপনে বিনিয়োগ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), রোবোটিক্স, সেমিকন্ডাক্টর এবং ন্যানো প্রযুক্তি বিষয়ে একসাথে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন, তথ্য-প্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতি এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প তুলে ধরেন।
তিনি বলেন, ‘ভাতৃপ্রতিম সৌদি আরবের সঙ্গে ডিজিটাল রূপান্তর ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নিয়ে একসাথে কাজ করতে চাই’। এ সময় সৌদি মন্ত্রী তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে আগামী দিনগুলোতে বাংলাদেশের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ সংবাদ জানানো হয়েছে।
এতে বলা হয়, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী ও সৌদি আরবের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সৌদি বিনিয়োগ প্রতিষ্ঠান এলম ইনফরমেশন সিকিউরিটি কোম্পানির সিইও ড. আব্দুল রহমান আল-জাদাইয়ের সাথে বাংলাদেশে ‘স্মার্ট সিটি’ গড়ার রূপকল্প নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:১৫   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ