প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) স্মার্ট সংস্থায় পরিণত হবে। তিনি বলেন, তাদের কর্মকান্ড ইতোমধ্যে প্রশংসিত হচ্ছে, এ ধারা অব্যাহত রাখতে হবে।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ ও ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ভারতীয় ক্রুজ ভেসেল ‘গঙ্গা বিলাস’ বাংলাদেশে এসেছে। তারা নৌপথের সুষ্ঠু ব্যবস্থাপনায় বিআইডব্লিউটিএর এবং দেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেছেন।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক মোহাম্মদ তারিকুল হাসান ও সদস্য সচিব মো. মুনছুর আলী মোল্লা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে বিভিন্ন অঞ্চলের ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে বাংলাদেশ কিভাবে সোনার বাংলা হবে- সে ভিত রচনা করেছিলেন। কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর দেশ অন্ধকারে চলে যায়। গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভাবনীয় উন্নয়ন ও পরিবর্তন হয়েছে। তাবত দুনিয়া এ উন্নয়ন ও পরিবর্তনের প্রশংসা করছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৪০   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ