বইয়ে কি আছে পড়ে দেখবেন, কারও কথায় কান দেবেন না : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বইয়ে কি আছে পড়ে দেখবেন, কারও কথায় কান দেবেন না : শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



বইয়ে কি আছে পড়ে দেখবেন, কারও কথায় কান দেবেন না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্ম একটি পবিত্র জিনিস। এটি নিয়ে কি কোনো মিথ্যা কথা চলে? তাহলে যারা মিথ্যাচার করে, অপপ্রচার করে, তাদের কথা সঠিক না। বইয়ের মধ্যে কি আছে নিজেরা পড়ে দেখবেন। তারা কী বলে সেটি বিশ্বাস করবেন না।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদরাসা মাঠে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কেউ কেউ বলছেন বইতে এটি না থাকলে ভালো হতো। আবার কোনোটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি আগামী বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি করে দুটি বই নতুন তৈরি করে দেব। এই দুই শ্রেণির যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। এসব বইতে ইসলামবিরোধী কিছুই নেই। তারপরও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায় সেটাকেও গুরুত্ব দিই এবং সম্মান করি।

তিনি বলেন, ইসলামের বিষয় নিয়ে যারা মিথ্যাচার করছে এটি কি ঠিক। কখনও এটাকে প্রশ্রয় দেবেন না। এইটা মনে রাখবেন সবসময় নৌকার যারা কাজ করে, শেখ হাসিনার যারা কর্মী, তাদের হাতে কোনো দিন ইসলামবিরোধী কাজ হতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা পরিষদের সদস্য খুরশিদ আলম শিকদার, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাউদ আল নাছেরসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মন্ত্রী এইদিন নীলকমল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত স্থানীয় নারী-পুরুষ ও অসহায় মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তাদের খোঁজখবর নেন। এরপর ইউনিয়নের ইশানবালা এম জে এস স্কুল মাঠে উঠান বৈঠক এবং চেয়ারম্যান বাজারে জনসভায় বক্তব্য রাখেন।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী দুই দিনের সফরে চাঁদপুরে এসেছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাহিত্য মেলার উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৪০   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ