রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বিশ্বনেতাদের আহ্বান মোমেনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বিশ্বনেতাদের আহ্বান মোমেনের
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বিশ্বনেতাদের আহ্বান মোমেনের

রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার এডিলেইডে অনুষ্ঠিত বালি প্রসেস ফোরামের মানবপাচার ও চোরাচালান এবং এ সম্পর্কিত আন্তর্জাতিক অপরাধ বিষয়ক ৮ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বালি প্রসেস যেন সমস্যার সাময়িক উপশমের উপলক্ষ না হয়। বালি প্রসেসকে কার্যকর করণে সদস্য রাষ্ট্রগুলোতে অনিয়মিত অভিবাসনের মূল কারণ চিহ্নিত করে তা মোকাবেলার জন্য সকল দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

এ কে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গা সমস্য আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে সকল দেশকে সক্রিয়ভাবে কাজ করা আহ্বান জানান।

সম্মেলনে এক ফাঁকে মোমেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়াং এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নীলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এতে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন। এর পাশাপাশি শরনার্থী ভিসা প্রদানের রোহিঙ্গাদের বিষয়টি অস্ট্রেলিয়া বিবেচনা করতে পারে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

এছাড়া সম্মেলনের ফাঁকে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোকে যুক্ত করতে এবং এ বিষয়ে চাপ সৃষ্টিতে ইন্দোনেশিয়ার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১১:৪১:৩৫   ৬৫৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ