বিশ্বে করোনায় আরও ৭৮০ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ৭৮০ জনের মৃত্যু
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় আরও ৭৮০ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত জাপানে। দেশটিতে শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ১৯২ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১৫৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১০৭ জন। তাইওয়ান মৃত্যু ৭০ জন এবং আক্রান্ত ১৯ হাজার ৬২৯। মেক্সিকোতে মৃত্যু ৫৯ জন এবং আক্রান্ত ৫ হাজার ১০৭ জন। ব্রাজিলে মৃত্যু ৪২ জন এবং আক্রান্ত ১২ হাজার ৭১৬।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ১৮৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৮০ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৮৭৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:৪৭:২৮   ৫২২ বার পঠিত   #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ