জেলেদের জালে মাছ নয়, মিলবে প্লাস্টিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলেদের জালে মাছ নয়, মিলবে প্লাস্টিক
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



জেলেদের জালে মাছ নয়, মিলবে প্লাস্টিক

অতিরিক্ত প্লাস্টিক দ্রব্যের ব্যবহার বৃদ্ধিতে সমুদ্রে মারাত্মক দূষণ বেড়েই চলেছে। এ জন্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা করেছেন সমুদ্র গবেষকরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশে সমুদ্রবিজ্ঞান শিক্ষা ও গবেষণার ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের যৌথভাবে আয়োজিত এক সেমিনারে আলোচকরা এমন তথ্য জানিয়েছেন।

সমুদ্র গবেষকরা জানান, মানুষের ব্যবহার্য্য শত শত টন অপচনশীল প্লাস্টিক সাগরে চলে যাচ্ছে। এতে করে আগামীতে জেলেদের জালে মাছের চেয়ে প্লাস্টিকই উঠে আসবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

এদিকে সেমিনারে বাংলাদেশে সমুদ্রবিজ্ঞান শিক্ষা ও গবেষণা: অর্জন, চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড এবং বাংলাদেশের মেরিটাইম গভর্নেন্স শীর্ষক কী-নোট স্পিচ দেন যথাক্রমে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ নানা শ্রেণিপেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:১৪:০৩   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ