মেহেরপুরে ককটেলসহ বিএনপির চার নেতা আটক

প্রথম পাতা » খুলনা » মেহেরপুরে ককটেলসহ বিএনপির চার নেতা আটক
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



---

মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে ককটেলসহ বিএনপির ৪ নেতাকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে জীবনগর উপজেলার গৌরীনগর গ্রামের একটি আমবাগান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আবদুল খালেক (৪৩), মো. শহিদুল হাসান রাহুল (২৭), আজিমউদ্দিন গাজী (৫০) ও আবদুল রাজ্জাক (৪৮)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মুজিবনগর থানাধীন গৌরীনগর গ্রামের একটি আমবাগানের মধ্যে নাশকতার পরিকল্পনা করার সময় ককটেলসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের চার নেতাকে আটক করেছে এবং এ সময় অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন পালিয়ে যায়।

মেহেদী রাসেল আরও বলেন, অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আটককৃতদের নাশকতার মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৪৪   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ