সরিষাবাড়ীতে জাফরশাহী রেলস্টেশন ও প্লাটফর্মের শুভ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জাফরশাহী রেলস্টেশন ও প্লাটফর্মের শুভ উদ্বোধন
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে জাফরশাহী রেলস্টেশন ও প্লাটফর্মের শুভ উদ্বোধন

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা সমিতি, ঢাকা’র ঐকান্তিক প্রচেষ্টা এবং বাংলাদেশ রেলওয়ের সার্বিক সহযোগিতায় জাফরশাহী(ভাটারা) রেল ষ্টেশন ও প্ল্যাটফর্মের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার(১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভাটারা জাফরশাহী রেলস্টেশন প্রাঙ্গনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্মিত জাফরশাহী (ভাটারা) রেল স্টেশন ও প্লাটফর্মের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ কামরুল আহসান, মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে ,রেল ভবন,ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটারা সমিতি, ঢাকা’র সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং সঞ্চালনা করেন যুব উন্নয়ন ক্রেডিট সুপারভাইজার আমিনুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে ,রেল ভবনের মহাপরিচালক কামরুল আহসান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল) মোঃ জাহাঙ্গীর হোসেন,ভাটারা সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক ও বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম ফিরোজ প্রমুখ।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির সমীপে জাফরশাহী রেলওয়ে স্টেশনটি ডি ক্লাস থেকে বি ক্লাসে উন্নতিকরণ এবং একটি আন্তঃনগর ট্রেন বিরতি সহ টিকিট কাউন্টার স্থাপন করার দাবি জানান এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২০:২৭:৪২   ৫৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ