বাংলা একাডেমীতে তিন গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচনে তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলা একাডেমীতে তিন গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচনে তথ্যমন্ত্রী
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



বাংলা একাডেমীতে তিন গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচনে তথ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে পিএইচডি অর্জনকারী সাবেক পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ড. সৈয়দ মো. আমিনুল করিম ও ব্যাংকার ড. মো. আরিফুল ইসলাম প্রণীত তিনটি গবেষণা গ্রন্থের মোড়ক ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ফেব্রুয়ারি মাসজুড়ে রাজধানীতে চলমান অমর একুশে বইমেলা উপলক্ষ্যে আজ বাংলা একাডেমির কবি জসিম উদ্দিন ভবন মিলনায়তনে বই তিনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী চট্টগ্রাম থেকে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন।

ঢাবি’র সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সম্মানিত অতিথি এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। গ্রন্থত্রয় প্রকাশক হাক্কানি পাবলিশার্সের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, ড. বেনজীর আহমেদ প্রণীত ‘বাংলাদেশ পুলিশ ইন ইউএন পিসকিপিং ফোর্স’, ড. সৈয়দ মো. আমিনুল করিম প্রণীত ‘ট্যাক্স রেভিনিউ ইন বাংলাদেশ’ ও ড. মো. আরিফুল ইসলাম প্রণীত ‘নন-পারফর্মিং লোনস ইন বাংলাদেশ’ গ্রন্থ তিনটি আগ্রহী শিক্ষার্থী ও গবেষকদের অনেক কাজে লাগবে।

বাংলাদেশ সময়: ২০:৩১:৩০   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ