ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিতেন তারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিতেন তারা
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিতেন তারা

নওগাঁর বদলগাছী থেকে প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। তারা সামজসেবা অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিতেন বলে জানান র‌্যাব-৫।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার ভানদারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাজমুল হক (২৮), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নীচা বাজার (ফকিরপাড়া) গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে জামাল উদ্দিন (৬০) ও একই উপজেলার পশ্চিম আমট্ট গ্রামের মৃত মুখফুর সরদারের ছেলে সালাম সরদার (৫৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সাল থেকে গ্রেপ্তারকৃতরা একটি প্রতারক সিন্ডিকেট হিসেবে কাজ করছে। এর মধ্যে নাজমুল হক মূলহোতা আর জামাল উদ্দিন ও সালাম সরদার তার সহকারী হিসেবে জাল দলিল তৈরি ও টাকা আদায়ের কাজ করতেন। ২০২২ সালে নাজমুল চাকরি দেওয়ার নাম করে ভিকটিম শহিদুল ইসলামের কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে জামাল উদ্দিনের মাধ্যমে মিথ্যা নিয়োগপত্র দেন। পরবর্তীতে জয়পুরহাট জেলার আক্কেলপুর সমাজসেবা অফিসে ওই চাকরিতে যোগ দিতে গেলে ওই ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন তিনি। এরপর ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করলে র‌্যাব-৫ এর একটি অভিযান দল জাল কাগজপত্রসহ ওই সিন্ডিকেটকে আটক করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার নাজমুল হক সমাজসেবা অফিসের পিয়নের চাকরি করতেন ও অবসরে গেছেন। সে সুযোগ কাজে লাগিয়ে চাকরির নিরাপত্তার মিথ্যা আশ্বাস দিয়ে সমাজসেবা অফিসের ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তারা। তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৩:০৮   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
মধুখালীতে বাথরুম থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার
সরিষাবাড়ীতে প্রবাসী পরিবারে দুর্ধর্ষ চুরি ও গাছ কাটার অভিযোগ: ৪ জন গ্রেফতার
ডাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বদরুজ্জামান মোল্লা তারাকে দেখতে চান সমর্থকরা
সদরপুরে LOTTO ব্যান্ডের শোরুম উদ্বোধন
নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা
সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ