আনসার এখন মডেল ব্যাটালিয়নে রূপ পেয়েছে : প্রধানমন্ত্রী

প্রথম পাতা » গাজীপুর » আনসার এখন মডেল ব্যাটালিয়নে রূপ পেয়েছে : প্রধানমন্ত্রী
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



আনসার এখন মডেল ব্যাটালিয়নে রূপ পেয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আনসার বাহিনী এখন আধুনিক ও মডেল ব্যাটালিয়নে রূপ পেয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয়। ২১ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আনসার বাহিনীর উন্নয়নে নানান উদ্যোগ নেওয়া হয়। আমরা আনসার বাহিনীর জন্য নতুন আইন প্রণয়ন, ব্যাংক প্রতিষ্ঠা, পোশাক, কল্যাণ ট্রাস্ট গঠন করেছি।

রোববার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরে আনসার একাডেমিতে আনসার বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ১৯৯৮ সালে আনসার বাহিনীকে জাতীয় পতাকা দিয়েছি। নানান সুযোগ-সুবিধা ও চাকরি স্থায়ী করেছি। আনসার বাহিনীর পদোন্নয়ন ও বিদেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ বাহিনীকে তাদের আধুনিকীকরণ করে মডেল ব্যাটালিয়নে রূপ দেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, আনসার সদস্যরা মাসিক যে ভাতা পান, তা বাড়ানো হয়েছে। ২৭টি উপজেলায় দৃষ্টিনন্দন অফিস ও আধুনিক সুবিধা সম্পন্ন অফিস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গরিব আনসার সদস্যদের জন্যও নতুন ঘরের ব্যবস্থা করে দিয়েছি। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখনই আনসারদের জন্য সব কিছু করা হয়।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশের প্রথম সরকার গঠনের পর গার্ড অব অনার দিয়েছিল আনসার বাহিনীর সদস্যরা। তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে অনেকে জীবন উৎসর্গ করেছেন। দেশে যখন জ্বালাও-পোড়াও চলছিল, তখন আনসার বাহিনী তাদের নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করেছে। আগুন সন্ত্রাস থেকে মুক্ত করতে কাজ করেছে, সহযোগিতা করেছে।

বাংলাদেশ সময়: ১৫:০৯:১২   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩
কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন কমিশনে যে শঙ্কার কথা জানাল ইসলামী আন্দোলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ