নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন’কে মোকতাদির চৌধুরী এমপি’র অভিনন্দন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন’কে মোকতাদির চৌধুরী এমপি’র অভিনন্দন
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩



নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন’কে মোকতাদির চৌধুরী এমপি’র অভিনন্দন

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, নিউজটুনারায়ণগঞ্জ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোঃ সাহাবুদ্দিন নির্বাচিত হওয়ায় একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আজ উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মোঃ সাহাবুদ্দিনের অসামান্য প্রাপ্তির শুভক্ষণে আনন্দচিত্তে মোকতাদির চৌধুরী এক অভিনন্দন বার্তায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে তারা একসাথে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের উত্তাল সময়ের আন্দোলন সংগ্রাম এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তারা বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মরত থেকে দেশ গঠনে কাজ করেছেন। এমনকি দেশবিরোধী অপশক্তিকে রুখে দিতে তারা ১৯৯৬ সালে ‘জনতার মঞ্চ’ গঠন করাতেও ভূমিকা রাখেন।

অভিনন্দন বার্তায় মোকতাদির চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর ভবিষ্যত কর্মময় জীবনের সফলতা এবং তাঁর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৫০   ৬৯৫ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ