চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু : ত্রাণ প্রতিমন্ত্রী
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩



চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়নে চীন পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু। পদ্মা সেতুসহ অনেক বড় বড় স্থাপনা নির্মাণে চীন কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আমাদের পাশে রয়েছে।

আজ সচিবালয়ে নিজ অফিসকক্ষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বৈঠকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বড় ধরনের দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধারে সমন্বিত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে উচ্চমাত্রার ভূমিকম্প সহনশীল একটি স্বয়ংসম্পূর্ণ ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় শিগগিরই এটির কার্যক্রম শুরু হবে।

এ লক্ষ্যে চীন সরকারের সাথে শিগগিরই বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫১:১৬   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
পুরনো ধর্মে ফিরলেন ‘মিসেস ইন্ডিয়া’ সায়লী
ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন
ইতিকাফ রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল
দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু
নাটোরে লক্কড়-ঝক্কড় বাসে রঙের প্রলেপ, ঈদে ফিটনেসবিহীন গাড়ি নামানোর তোড়জোড়
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ