ছেলেকে কোলে নিয়ে ফের বিয়ে করলেন হার্দিক-নাতাশা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছেলেকে কোলে নিয়ে ফের বিয়ে করলেন হার্দিক-নাতাশা!
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩



ছেলেকে কোলে নিয়ে ফের বিয়ে করলেন হার্দিক-নাতাশা!

তিন বছর আগে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী নাতাশা স্ট‌্যানকোভিচ। তাদের সংসারে এক পুত্রসন্তান রয়েছে।

গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে ছেলেকে কোলে নিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি। এ সময় তাদের দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে হার্দিক লিখেছেন, ‘তিন বছর আগে আমরা যে শপথ নিয়েছিলাম তা এই দ্বীপে নবায়ন করলাম এবং ভালোবাসা দিবস উদযাপন করলাম। আমাদের ভালোবাসা উদযাপনের সঙ্গী হয়ে আশীর্বাদ করেছেন আমাদের পরিবার ও বন্ধুরা। এজন্য আমরা সত্যিই ধন্য।’

জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে এই বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। ১৩ তারিখ থেকে শুরু হওয়া বিয়ের আনুষ্ঠানিকতা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, ২০২০ সালের শুরুতে দুবাইয়ের মাঝ সমুদ্রে ফ্লোটিং বোটে নাতাশাকে প্রোপোজ করেন হার্দিক। এরপর বাগদান সারেন তারা। করোনা মহামারিতে ভারতে তিন মাসের বেশি সময় লকডাউন ছিল। সে সময়ে হার্দিকের সঙ্গে তার বাড়িতেই ছিলেন নাতাশা। তখনই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তারা।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:০৭   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ