যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডের হেলিকপ্টার বিধ্বস্তে ২ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডের হেলিকপ্টার বিধ্বস্তে ২ জন নিহত
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩



যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডের হেলিকপ্টার বিধ্বস্তে ২ জন নিহত

যুক্তরাষ্ট্রের দক্ষিাঞ্চলীয় আলাবামা রাজ্যের একটি মহাসড়কের কাছে বুধবার সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপি’র।
টেনেসি ন্যাশনাল গার্ডের এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি টেনেসি ন্যাশনাল গার্ডের। এটি একটি প্রশিক্ষন ফ্লাইট ছিল। প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি হান্টসভিল শহরের কাছে দুপুরের দিকে বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড হলো রাষ্ট্রভিত্তিক সামরিক বাহিনী যা মার্কিন সামরিক বাহিনীর রিজার্ভের অংশ। এ বাহিনীকে জরুরি ফেডারেল মিশনের জন্য সক্রিয় করা হয়ে থাকে।
টেনেসির সামরিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওয়ার্নার রস এক বিবৃতিতে বলেন, এ হেলিকপ্টার দুর্ঘটনায় ‘টেনেসি ন্যাশনাল গার্ডের দুই সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং এই হৃদয়বিদারক ঘটনায় তাদের পরিবারের জন্য প্রার্থনা করি এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

বাংলাদেশ সময়: ১৪:২৬:২১   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ