নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে পাঠদান হবে ৫ দিন : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে পাঠদান হবে ৫ দিন : শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩



নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে পাঠদান হবে ৫ দিন : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান কদিন বন্ধ থাকবে না থাকবে এটি একেবারেই নীতিগত সিদ্ধান্ত। আমাদের নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে পাঠদান হবে পাঁচ দিন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, প্রথমে বিদ্যুৎ সংকটের জন্য পাঁচ দিন পাঠদান করার সিদ্ধান্ত হয়। তখন বিদ্যুতের জন্য পাঁচ দিন কার্যক্রম চলেছে। কিন্তু তখনই বলেছিলাম পরবর্তী বছর শিক্ষা কার্যক্রম সপ্তাহে পাঁচ দিনই হবে। আর দুই দিন শিক্ষকদের বন্ধ থাকবে। কারণ, শিক্ষকদেরও কিন্তু দুই একদিন বিশ্রামের প্রয়োজন হয়।

ডা. দীপু মনি বলেন, কারিগরি বিভাগে এর আগের ১০ বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। পরবর্তীতে গত চার বছরে সব শিক্ষক নিয়োগ হয়েছে। কিছু কিছু পদ সবসময় শূন্য হয়, কারণ শিক্ষকরা অবসরে যাচ্ছেন। আবার চাহিদা অনুযায়ী আমরা সেই পদ পূরণ করি। এখন কারিগরি বিভাগে শিক্ষক সংকট নেই। নিয়োগ প্রক্রিয়া যে খুব সহজ তাও কিন্তু নয়। যদি কোথাও কোনো শিক্ষক শূন্যপদ থাকে, সেটিও পূরণ হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৪:২৯:৩৬   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ