ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ রোববার ১৯ ফেব্রুয়ারি ২০২৩। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।

ঘটনাবলি
১৬১৮ - ডেনিস-অস্ট্রেলিয়া যুদ্ধের অবসান। মাদ্রিদ শান্তি চুক্তি অনুমোদন।
১৮০৩ - সুইজারল্যান্ডে মধ্যস্থতা আইন পাস (যে আইনের অধীনে ক্যান্টনস পুনরায় স্বাধীনতা অর্জন করে)।
১৮৫৫ - লিভারপুলে খাদ্য দাঙ্গা শুরু।
১৮৭৮ - টমাস আলভা এডিসন ফনোগ্রাফ পেটেন্ট করেন।
১৮৯১ - ‘অমৃত বাজার পত্রিকা’ দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশ হয়।
১৯০৪ - ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন ঢাকাতে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৯২৪ - জেনেভায় আন্তর্জাতিক মাদক কনভেনশন স্বাক্ষর হয়।
১৯৪১ - কেনিয়ায় অবস্থানরত ব্রিটিশ বাহিনী ইতালীয় সোমালিল্যান্ড দখল করে নেয়।
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে জাপানের প্রথম বিমান হামলা। ২৪৩ কর্মকর্তা নিহত। ২৩টি বিমান বিধ্বস্ত, ৮টি জাহাজডুবি।
১৯৫১ - নেপালে গণঅভ্যুত্থানে ১০৪ বছরের পুরনো রানা শাসনামলের পতন এবং রাজ পরিবারের ক্ষমতায় পুনঃঅধিষ্ঠিত।
১৯৬৩ - সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারে সম্মত হয়।
১৯৭৪ - বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাজধানীর রমনা থানার সেগুনবাগিচায় প্রতিষ্ঠিত হয়।
১৯৮০ - ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি ইরানের প্রথম অভিভাবক পরিষদের জন্য ইসলাম বিষয়ক বিশেষজ্ঞ বা ফকিহদের মনোনয়ন দান করেন।
১৯৮৮ - ইরানের একটি যাত্রীবাহী বিমানের ওপর ইরাকের সাবেক স্বৈরশাসকের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় হোজ্জাতুল ইসলাম ফাজল্লাহ মাহলাদী শহীদ হন।
১৯৯৩ - হাইতিতে দেড় হাজার যাত্রীবাহী ফেরিডুবি। জীবিত উদ্ধার মাত্র ২৮৫ জন।
২০১৮ - বাংলাদেশে ফোরজি সেবা চালু হয়।

জন্ম
১৪৭৩ - নিকোলাউস কোপার্নিকাস, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন।
১৬৩০ - ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজ।
১৭৩২ - ইংরেজ নাট্যকার রিচার্ড কাম্বারল্যান্ড।

মৃত্যু
১৩৮৯ - সুলতান গিয়াসউদ্দিন তুঘলক (দ্বিতীয়) দিল্লিতে নিহত হন।
১৮৬১ - কলকাতার দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রতিষ্ঠাতা ও জনহিতৈষী লোকমাতা রাণী রাসমণি।
১৯১৫ - গোপালকৃষ্ণ গোখলে, ভারতীয় রাজনীতিবিদ।
১৯৪৭ - সমাজসেবক স্যার আজিজুল হক।
১৯৫১ - বিখ্যাত ফরাসি লেখক, নৈতিকতাবাদী, দার্শনিক আন্দ্রে জিঁদ।
১৯৭৮ - পঙ্কজ কুমার মল্লিক, ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক ও অভিনেতা।
১৯৯০ - মাইকেল পাওয়েল, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৯৭ - চীনের শীর্ষ নেতা দেন শিয়াও পিং।
১৯৯৯ - ভারতের বাঙালি সাহিত্যিক ও বাংলা সাহিত্য পত্রিকা ‘দেশ’ র প্রখ্যাত সম্পাদক সাগরময় ঘোষ।
২০১৯ - মুহম্মদ খসরু, বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

বাংলাদেশ সময়: ৮:১৮:১০   ৩৪৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন
মাদুরো এখনও ভেনেজুয়েলার ‘বৈধ প্রেসিডেন্ট’, বিস্ফোরক মন্তব্য ডেলসি রদ্রিগেজের
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড
রমজান শুরুর তারিখ ঘোষণা করল ওমান
দেশজুড়ে সভা-সমাবেশ, ইরানে ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপন
মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প!
ইসলামি বিপ্লব বার্ষিকীতে জাতীয় ঐক্যের ডাক ইরানের প্রেসিডেন্টের
যুক্তরাষ্ট্র-কানাডা সেতু উদ্বোধন আটকে দেওয়ার হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় জাহাজসহ ৮ বাংলাদেশি ক্রু আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ