মাঠে নামছেন মেসিরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » মাঠে নামছেন মেসিরা
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



মাঠে নামছেন মেসিরা

লিগ ওয়ানে লিলের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিদের ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। নিজেদের সেরা ছন্দ ফিরে পেতে মরিয়া প্যারিসিয়ানরা। পার্ক দে প্রিন্সেসে ম্যাচ শুরু হবে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায়।

মৌসুমটা একেবারেই ভালো কাটছে না পিএসজির। টানা তিন ম্যাচ হেরেছে প্যারিসিয়ানরা। কোচ ক্রিস্টোফ গালতিয়েরের ত্রিরত্ন মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়েও কূলকিনারা খুঁজে পাচ্ছে না তারা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বায়ার্নের বিপক্ষে হেরে আরও বিপাকে মেসিরা।

নিজেদের সেরা ছন্দ ফিরে পেতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ফুটবলাররা। কোচও প্রতিপক্ষকে হারানোর কৌশল খুঁজছেন। লিগ ওয়ানে টেবিলের শীর্ষে থাকলেও সে অবস্থান স্বস্তি দিচ্ছে না কোচকে। কেন না লিগে শেষ পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে পিএসজি। এবারে লিলের বিপক্ষে মাঠে নামার আগে চোখেমুখে চিন্তা থাকলেও কিছুটা স্বস্তির জোগান দিচ্ছে পূর্ব ইতিহাস। গত সাত বছরে ১৪ দেখায় দশবারই জিতেছে প্যারিসিয়ানরা।

এদিকে লিলের অবস্থান টেবিলের পাঁচে। ৪১ পয়েন্ট নিয়ে বেশ ভালো ছন্দে আছে তারা। টেবিলে এগিয়ে যেতে পিএসজির বিপক্ষে যে কোনো মূল্যে জিততে চাইবে তারাও। গালতিয়েরের জন্য আছে আরও একটা সুখবর। মারকুইনোস, সানচেজ ছাড়া ইনজুরি সমস্যাও নেই স্কোয়াডে। ইনজুরি থেকে ফেরা ফুটবলাররাও সুস্থ হতে শুরু করেছেন। তাই জয়ের আশা পিএসজির।

এদিকে ইপিএলে দুর্দান্ত একটা সময় কাটাচ্ছে ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে ফুটবলারদের ভালো পারফরম্যান্সে টেবিলের তিনে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা। পরবর্তী ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নেমেও বাজিমাতের লক্ষ্য রাশফোর্ড-ক্যাসেমিরোদের। তবে গত চার বছরের সাত দেখায় লেস্টারের বিপক্ষে মাত্র দুবার জিতেছে রেড ডেভিলরা। বিগত ইতিহাস কিছুটা ভাবালেও চলতি মৌসুমে ফুটবলারদের যে ফর্ম আছে, তা নিয়ে স্বাচ্ছন্দ্যে আছেন কোচ এরিক টেন হ্যাগ। চোখ রাখছেন জয়ের দিকেই।

বাংলাদেশ সময়: ৮:৪৪:৫০   ৪৪০ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ