সম্প্রতি বিএনপি’র পদযাত্রার বিরুদ্ধে সরিষাবাড়ীতে যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সম্প্রতি বিএনপি’র পদযাত্রার বিরুদ্ধে সরিষাবাড়ীতে যুবলীগের বিক্ষোভ মিছিল
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



সম্প্রতি বিএনপি’র পদযাত্রার বিরুদ্ধে সরিষাবাড়ীতে যুবলীগের বিক্ষোভ মিছিল

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা যুবলীগের উদ্যোগে সম্প্রতি পদযাত্রার নামে সারাদেশে বিএনপি ও জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জণগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৩টায় মডেল মসজিদ সংলগ্ন অস্থায়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পুনরায় মিছিলটি কার্যালয়ের সম্মুখে এসে সমবেত হয়। পরে সমবেত নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

উক্ত সমাবেশে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, উপজেলা যুবলীগের সভাপতি এ একে এম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ সহ পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ,ছাত্রলীগ সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:১৩:২০   ৪৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৮৪ বছরে ২২ বার নদীভাঙন,অস্তিত্ব সংকটে চরাঞ্চলের শিক্ষার বাতিঘর
সন্ত্রাস বিরোধী আইনে কালকিনিতে দুই নেতা গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ