“জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সোমবার থেকে”

প্রথম পাতা » ছবি গ্যালারী » “জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সোমবার থেকে”
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



“জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সোমবার থেকে”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারী) থেকে সারা দেশে জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন শুরু হবে । ৬-১১ মাস বয়সী ২৫ লক্ষ শিশুকে নীল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে। দেশের ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লক্ষ শিশুকে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে। এসব মিলিয়ে দেশের ৬-৫৯ মাস বয়সী মোট প্রায় ২ কোটি ২০ লক্ষ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়, সকল ধরনের শিশু মৃত্যু হার ২৪ ভাগ হ্রাস করে এবং হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারনে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে আসে। এজন্য আগামীকাল থেকে শুরু হওয়া ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে তা সকলকে নিশ্চিত করতে হবে। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরাট টিম কাজ করবে। দেশের ২ লক্ষ ৪০ হাজার স্বাস্থ্যসেবী এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রায় ৪০ হাজার । এরা আগামীকাল থেকেই দায়িত্ব পালন শুরু করবে।

উল্লেখ্য, আগামীকাল দিনব্যাপী সারাদেশের সকল সরকারি স্বাস্থ্যকেন্দ্র সহ নিকটস্ত ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্র হতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। আর, ৬ মাসের কম বয়সী, ৫ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবেনা।

বাংলাদেশ সময়: ২১:১৯:৫২   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ