যাত্রাবাড়ীতে কিশোর গ্যাংয়ের ১৬ জন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » যাত্রাবাড়ীতে কিশোর গ্যাংয়ের ১৬ জন গ্রেপ্তার
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



যাত্রাবাড়ীতে কিশোর গ্যাংয়ের ১৬ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা মসজিদ এলাকা থেকে কিশোর গ্যাংয়ের প্রধান কোরবান আলীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে যাত্রাবাড়ী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম এ তথ্য জানান।

ওসি বলেন, এই গ্রুপটি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটিয়েছে। এ ছাড়া সন্ত্রাসী কার্যক্রম চালাত গ্রুপটি। তারা নির্মাণাধীন বাড়ি থেকে চাঁদাবাজি করত। বিভিন্ন সময় এলাকার লোকজন তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে।

সংবাদ সম্মেলনে ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস বলেন, এই গ্রুপটি দীর্ঘ দিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল। থানায় দুটি মামলাও হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে। গ্রেপ্তারকৃতরা যাত্রাবাড়ী এলাকার কিশোর গ্যাংকে নেতৃত্ব দিত। গ্রেপ্তার ১৬ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা আছে। সন্ত্রাস বিরোধী আইনেও মামলা আছে তাদের বিরুদ্ধে।

যাত্রাবাড়ী এলাকায় কতগুলো কিশোর গ্যাং সক্রিয় আছে তা জানা নেই বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১:৫১:৩৯   ৫৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ