ডায়েট করতে গিয়ে হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা রাহা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডায়েট করতে গিয়ে হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা রাহা
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩



ডায়েট করতে গিয়ে হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা রাহা

নায়িকা মানেই স্বাস্থ্য সচেতন হবেন এটাই স্বাভাবিক। ফিট থাকতে জিমে ঘাম ঝরানোর পাশাপাশি খাবার তালিকায় মানতে হয় কিছু বিধিনিষেধ। এবার ডায়েট করতে গিয়েই বিপত্তিতে পড়লেন চিত্রনায়িকা রাহা তানহা খান। প্রেসার নেমে যাওয়াতে ভর্তি হতে হলো হাসপাতালে। তবে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন তিনি।

ঠিক কী হয়েছিল? রাহা জানান, দেশের বাইরে থাকাকালীন ঠিকঠাক ডায়েট চার্ট মেইনটেইন করতেন। দেশে ফিরে এসে সেটা সেভাবে ফলো করেননি। পরবর্তীতে প্রেসার ফল করলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

তার কথায়, ‘আমি দেশের বাইরে ছিলাম। দেশে এসে ডায়েট করতে গিয়ে প্রেসার ফল করে। খুবই অসুস্থ হয়ে পড়ি। পরে আমাকে এভারকেয়ার হাসপাতলে ভর্তি করা হয়। এক দিন ভর্তি থেকে নানারকম পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে বাসায় ফিরলাম।’

অনেকদিন ধরেই অভিনয়ে নেই রাহা। সর্বশেষ গত বছর ফিল্ম ক্লাবের নির্বাচনে ওমর সানির নেতৃত্বে গঠিত একটি প্যানেল থেকে কার্যনির্বাহী পদে দাঁড়িয়েছিলেন তিনি। ফেসবুকে হাসপাতালে ভর্তির ছবি দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা যায়। মন্তব্যের ঘরে অনেকেই জানতে চান কী হয়েছে। পাশাপাশি সুস্থতাও কামনা করেন নায়িকার।

প্রসঙ্গত, নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরু করেছিলেন রাহা তানহা খান। তবে পরিচিতি পেয়েছেন উপস্থাপিকা ও মডেল হিসেবে। পরে চলচ্চিত্রে পুরোপুরি মনোনিবেশ করেন। ‘সারাংশে তুমি’, ‘ভালোবাসা ডটকম’, ও ‘রূপ’ ছবিতে দেখা মিলেছে তার। আগামীতে তাকে শাহীন সুমনের ওয়েব সিরিজ ‘মাফিয়া’ ও সাইফ চন্দনের ‘ওস্তাদ’ ছবিতে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৪৯   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ