সৌদিতে একত্রে ওমরাহ পালন করলেন মুশফিক-রিয়াদ

প্রথম পাতা » খেলাধুলা » সৌদিতে একত্রে ওমরাহ পালন করলেন মুশফিক-রিয়াদ
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩



সৌদিতে একত্রে ওমরাহ পালন করলেন মুশফিক-রিয়াদসদ্যই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এই টুর্নামেন্ট শেষে আগামী ১ মার্চ ঘরের মাটিতেই শুরু হচ্ছে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ। মাঝে কয়েক দিনের ছুটিতে টাইগার ক্রিকেটাররা যে যার মতো করে অবসর সময় কাটাচ্ছেন।

এই সময়টাই পবিত্র ওমরাহ হজ পালন করার ব্রত করেছেন বাংলাদেশ দলের দুই সতীর্থ ও সম্পর্কে ‘ভায়রা ভাই’ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ জন্য বিপিএল ফাইনাল ম্যাচ খেলেই রিয়াদকে সঙ্গে নিয়ে সৌদি আরবে পাড়ি জমান মুশফিক। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তারা।

টাইগার শিবিরের অভিজ্ঞ এই দুই তারকা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে আলাদা আলাদা পোস্ট করেন। নিজের একটি ছবি পোস্ট করে মুশফিক ক্যাপশনে সমর্থকদের সালাম জানান। আর সোমবার মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করে রিয়াদ ক্যাপশনে মদিনা লিখে একটি লাভ ইমুজি দেন।

পবিত্র ওমরা পালন শেষে কবে দেশে ফিরবেন এই দুই তারকা তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আসন্ন ইংল্যান্ড সিরিজের অনশীলন শুরুর আগেই ঢাকায় পৌঁছাবেন তারা।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ বাংলাদেশে আসবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তারপরই শুরু হবে অনুশীলন ক্যাম্পে। তার আগেই ফিরতে পারেন মুশফিক-রিয়াদ।

উল্লেখ্য, কয়েক দিন আগে পেসার তাসকিন আহমেদ গিয়েছিলেন ওমরাহ হজ পালন করতে। এছাড়া তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পরিবারসহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। আর বিপিএলের মাঝপথেই ওমরাহ করতে গিয়েছিলেন সাকিব আল হাসানও।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৫০   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সমতায় শেষ হলো অ্যাতলেটিকো-আর্সেনাল প্রথম লেগ
বিসিবির এডহক কমিটি নিয়ে আইনি লড়াই, বৈধতা চ্যালেঞ্জ করে রিট
৯ গোলের মহারণে বায়ার্নকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি
সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
বাংলাদেশের সামনে ১৮৩ রানের লক্ষ্য
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন
টানা চতুর্থবার ফাইনালে উঠে এফএ কাপে ম্যানসিটির নতুন ইতিহাস
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ