ভাষা শহীদদের আত্মত্যাগের সঠিক মূল্যায়নের জন্য বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাষা শহীদদের আত্মত্যাগের সঠিক মূল্যায়নের জন্য বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে হবে
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩



ভাষা শহীদদের আত্মত্যাগের সঠিক মূল্যায়নের জন্য বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে হবে

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু হয় শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ। রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা

নাজনীন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুসহ প্রশাসন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একে একে সিটি করপোরেশনের কাউন্সিলর পরিষদ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা ছাড়াও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, বাসদসহ প্রগতিশীল রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে রংপুর মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিসিএ রংপুরসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন।
এদিকে রাত ১১টার পর থেকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে মানুষের ঢল নামে। হাতে শ্রদ্ধার ফুল আর কণ্ঠে বাঙালি চেতনার চিরঞ্জীব স্লোগানে মুখরিত হয়ে উঠে নগর। ঘড়ির কাটা ১২টায় পৌঁছানোর আগেই বিভিন্ন বয়সী মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয় শহীদ মিনার চত্বর।
শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ দেশের সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি অঞ্চলের আঞ্চলিক ভাষা সংরক্ষণ ও গবেষণার জন্য সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১২:৫৯:১৮   ৫১৫ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ