ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেপ্তার
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেপ্তার

ফতুল্লার পাগলা থেকে ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার পাগলার নয়ামাটি এলাকার মৃত শহিদুল্লার পুত্র মোঃ শুক্কুর (৩৫) ও আবুল মাতবরের পুত্র ফরহাদ মাতবর(২৭)।

বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাতটার দিকে তাদের কে ফতুল্লার পাগলা বাজারস্থ সুন্দরবন রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেপ্তারকরা হয়। এ সময় পুলিশ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাতটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পাগলা সুন্দরবন নামক রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ শুক্কুর ও ফরহাদ কে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৯:২৯   ৪৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ